সেমিফাইনালে নিউজিল্যান্ড, বিদায় ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল কেন উইলিয়ামসনরা। গ্রুপ পর্ব  থেকেই বিদায় নিল বিরোট কোহলির নেতৃত্বাধীন ভারত।

 

Manual2 Ad Code

গ্রুপ-১ থেকে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

Manual1 Ad Code

কিউইদের জয়ে ৪২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। ৩২ বলে অপরাজিত ৩৬ রান করেন ডেভন কনওয়ে। ২৩ বলে ২৮ রান করে আউট হন মার্টিন গাপটিল।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানেই প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আফগারা। দলীয় ৫৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন গুলবাদিন নাইব।

এরপর অধিনায়ক মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৫৯ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান।

ইনিংসের শুরুতে ১৯ রানে ৩ উইকেট হারানো দলটি ইনিংসের শেষ দিকে মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

টিম সাউদির করা ১৮তম ওভারের শেষ বলে সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ২০ বলে ১৪ রান করে আউট হন তিনি।

Manual4 Ad Code

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া নজিবুল্লাহ জাদরানকে ১৯তম ওভারে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। তার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন নজিবুল্লাহ।

নজিবুল্লাহ আউট হওয়ার এক বল পর আউট হন করিম জানাত। জেমস নিশামের করা ইনিংসের শেষ ওভারে রশিদ খান ২ রানের বেশি করতে পারেননি। শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১২৪/৮ (নজিবুল্লাহ জাদরান ৭৩, গুলবাদিন নাইব ১৫, মোহাম্মদ নবী ১৪; ট্রেন্ট বোল্ট ৩/১৭)।

নিউজিল্যান্ড: ১৮.১ ওভারে ১২৫/২ রান (কেন উইলিয়ামসন ৪০*, ডেভন কনওয়ে ৩৬*, মার্টিন গাপটিল ২৮, ড্যারেল মিচেল ১৭)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code