গুরুতর অসুস্থ ইজহান, ফিরে গেলেন শোয়েব মালিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পরিবারে হঠাৎ দুঃসংবাদ। তাদের পুত্র ইজহান মির্জা মালিক এখন গুরুতর অসুস্থ। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ খেলতে পারবেন না শোয়েব মালিক। পিসিবি(পাকিস্তান ক্রিকেট বোর্ড)এর তরফে সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

Manual5 Ad Code

পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শোয়েব মালিক বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে খেলতে পারবেন না। পুত্রের অসুস্থতার জন্য ঢাকা ছেড়ে দুবাই রওনা দিচ্ছেন শোয়েব।’ কিছুদিন আগে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে টি-২০ সিরিজে টানা দুটি ম্যাচ জিতে পাকিস্তান দল ২-০ এগিয়ে গিয়েছে।

Manual1 Ad Code

তিন বছরে পা দিয়েছে ইজহান। তবে ইজহানের কী হয়েছে বা এখন সে কেমন আছে, সে ব্যাপারে কোনও খবর পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code