যৌন হয়রানির অভিযোগে আটক দানি আলভেস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: নৈশ ক্লাবে সময় কাটাতে গিয়ে এত বড় বিপদের মুখোমুখি হবেন, তা হয়তো ভাবেননি দানি আলভেস। বার্সেলোনাতে যৌন হয়রানির অভিযোগে এবার তাকে আটক করেছে পুলিশ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দেওয়ার পর বার্সেলোনার পুলিশ তাকে আটক করেছে।

Manual7 Ad Code

ঘটনাটা গত ৩০ ডিসেম্বর রাতের। আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেস সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।

Manual5 Ad Code

আটক হওয়া আলভেস যে সহজেই পার পাবেন না, সেই ইঙ্গিত মিলছে। তাকে এখন আদালতে নেওয়া হবে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন বিচারকদের ওপর। তবে শুনানির পর আলভেস পুলিশি হেফাজতে থাকবেন কিনা, সেটি পরিষ্কার নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code