ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা তাঁকে ইরান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার তাগিদ দিচ্ছেন। তেলের দামের তীব্র বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তাঁরা এই পরামর্শ দিচ্ছেন। তাঁরা বলছেন, এই যুদ্ধের মূল উদ্দেশ্য এরই মধ্যে অর্জিত হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান শিগগিরই সম্পন্ন হবে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরান যত দিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েল যত দিন ইরানের বিভিন্ন নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, তত দিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা কম।

Manual8 Ad Code

ওই কর্মকর্তা বলেন, মনমতো বিজয় অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ থামাবেন না। সোমবার রাতের ওই প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক চাপের মুখেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি মেনে নিতে ইরানের অনীহা দেখে ট্রাম্প কিছুটা অবাকই হয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code