জার্মান আদালতে সাবেক দায়েশ জঙ্গির যাবজ্জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

জার্মানির একটি আদালত ইরাকে এক ইয়াজিদি শিশু হত্যার দায়ে সাবেক এক দায়েশ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

একই সঙ্গে নিহত ওই ৫ বছরের শিশুর মাকে ৫৭ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। খবর আরব নিউজের।

Manual8 Ad Code

বিছানায় প্রস্রাব করায় ওই ইয়াজিদি শিশুটিকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ঘরের বাইরে শিকল দিয়ে বেধে রাখা হয়।  প্রচণ্ড গরমে শিশুটি কাতরাতে কাতরাতে মারা যায়।

তাহা নামে ওই ইরাকি দায়েশ জঙ্গির বিচারের রায় দেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত।

তার বিরুদ্ধে ইয়াজিদি ওই শিশুটিকে হত্যা ছাড়াও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

Manual3 Ad Code

জার্মানির সংবাদমাধ্যমগুলো জানায়, বিচারক ক্রিসটফ কোলার ওই দায়েশ জঙ্গির পাশাপাশি তার জার্মান স্ত্রীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code