যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ‘ছোট আকারে যুদ্ধের’ আশঙ্কা রয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ককে নজরদারিতে রাখা হয়েছে।

Manual6 Ad Code

বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন রাশিয়া উত্তেজনা চলছে, এমন সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের আশঙ্কার কথা জানাল।

ন্যাশনাল ডিফেন্স সেন্টারের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন ড্রেস্ট্রয়ার কৃষ্ণসাগরে প্রবেশ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর রুশ সামরিক বাহিনী নজরদারি শুরু করেছে।

Manual5 Ad Code

মার্কিন ৬ষ্ঠ নৌবহর দাবি করছে, নিয়মিত টহলের অংশ হিসেবে আরলিগ বার্ক কৃষ্ণসাগরে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থানকালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ডেস্ট্রয়ারটি ন্যাটো মিত্রদের সঙ্গে কাজ করবে।

চলতি মাসের প্রথম দিকে মার্কিন নেভাল কমান্ড শিপ মাউন্ট হুইটনি কৃষ্ণসাগরে একইভাবে প্রবেশ করেছিল। সে সময় রুশ সামরিক বাহিনী সে জাহাজকেও পর্যবেক্ষণে রাখে।

Manual7 Ad Code

ভিয়েনায় সামরিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক রুশ প্রতিনিধিদলের প্রধান কনস্টান্টিন গ্যাব্রিলভ বলেছেন, রাশিয়া ও ইউরোপকে বিভক্ত করার লক্ষ্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ফলে ছোট আকারের যুদ্ধের আশঙ্কা রয়েছে। আমেরিকা ও ইউক্রেনের সরকার নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে নিতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code