সোমালিয়ার প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার দেশটির ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে একেবারে নবীন হাসান আলীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সোমালিয়ার প্রেসিডেন্ট। তবে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code