ট্যুরিজম বোর্ডের সঙ্গে কাজ করবে ডিএনসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একসঙ্গে কাজ করবে। সে লক্ষ্যে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা স্মারকের শর্তাবলি যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে ডিএনসিসি।

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: শুক্রবার (৩ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

Manual8 Ad Code

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, এ কমিটি ট্যুরিজম বোর্ড শর্তগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ নিয়েছে কী না-সহ সার্বিক বিষয় মনিটরিং করবে। পাশাপাশি এ বিষয়ে মেয়রকে লিখিতভাবে জানাবে।

Manual6 Ad Code

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা।

কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আইন কর্মকর্তা এবং প্রধান রাজস্ব কর্মকর্তা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code