সব ধরনের ক্রিকেটকে মরগানের বিদায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইয়ন মরগান। কিছুদিন পেশাদার ক্রিকেট খেললেও এবার বিদায় বললেন সব ধরনের ক্রিকেটকেই। তাতে আর বিদেশি লিগেও দেখা যাবে না ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক ইংলিশ অধিনায়ককে।

Manual5 Ad Code

গত বছর ৩৬ বছর বয়সী মরগান দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন। কয়েকমাস আগে টি-টেন লিগে খেলেছেন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সেও। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসেরও প্রতিনিধিত্ব করেছেন।

Manual3 Ad Code

ক্রিকেটকে বিদায় বলে সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর মনে হয়েছে ক্রিকেট থেকে সরে আসার এটাই সঠিক সময়, যে খেলাটি আমাকে বছরের পর বছর অনেক কিছু দিয়েছে। মিডলসেক্সে যোগ দেওয়ার জন্য ২০০৫ সালে ইংল্যান্ডে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত এসএ-২০ তে পার্ল রয়্যালসের হয়ে খেলার প্রতিটি মুহূর্ত হৃদয়ে লালন করেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code