রাস্তায় বাবরের গাড়ি থামিয়ে সতর্ক করলেন এক্সসাইজ অফিসার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: লাহোরের ব্যস্ত সড়কে হঠাৎই আমজনতার দৃষ্টি কাড়লেন পাকিস্তানের ক্রিকেটের বড় তারকা বাবর আজম। বিলাসবহুল অডি থেকে নামতে হলো তাকে। ট্র্যাফিক আইন লংঘনের আশঙ্কায় পাকিস্তানের অধিনায়ককে থামান দেশটির এক্সসাইজ (আবগারি) কর্মকর্তারা।

Manual7 Ad Code

বাবর অবশ্য ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। সহযোগিতা করেন সরকারি কর্মকর্তাদের। তারা দেখতে পান, পাকিস্তানি ক্রিকেট তারকার নম্বর প্লেটের লেখাগুলো সাধারণের চেয়ে বেশ ছোট। সরকারের নির্ধারিত আকারের লেখা না হওয়ায় তাকে কর্মকর্তারা বলেন, ‘আপনার নম্বর প্লেট পাল্টাতে হবে।’

Manual6 Ad Code

পরে এক্সসাইজ কর্মকর্তারা বাবরের কাগজপত্রগুলো যাচাই করেন। তার গাড়ির নিবন্ধন ও ট্যাক্স ঠিকমতো দিয়েছেন কি না, দেখেন। যাচাই বাছাই শেষে আর কোনও সমস্যা পাননি তারা। পরে ওই কর্মকর্তারা বাবরের সঙ্গে সেলফি তোলেন, যার কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code