সিলেটে আজ থেকে বুস্টার ডোজ শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা শুরু হচ্ছে।  ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরা বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে টিকাদান শুরু হবে।

Manual8 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। বিকেল ৩ টা পর‌্যন্ত যথারীতি টিকা দান চলবে। প্রতিদিন ২০০ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে এই কেন্দ্রে চলামান অন্যান্য টিকার কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম দিনে ২০০ জন নাগরিককে বুস্টার ডোজের টিকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বুস্টার ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাবেন তারা সুরক্ষা (www.surokkha.gov bd) থেকে পূনরায় টিকা কার্ড ডাউনলোড করে টিকা কেন্দ্রে যাবেন। নতুন ডাউনলোড করা টিকা কার্ডে বুস্টার ডোজের কলাম সংযোজন করা থাকব।

Manual2 Ad Code

যাদের টিকা কার্ডেসিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রের নাম থাকবে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে সিসিকের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ পুলিশ লাইনস কেন্দ্রটিতে বর্তমানে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code