ইংরেজিতে শ্রদ্ধা জানিয়ে তোপের মুখে জামাল ভূঁইয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও দিনটিকে স্মরণ করছেন। কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

Manual6 Ad Code

মঙ্গলবার শহীদদের শ্রদ্ধা জানাতে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে বাংলার পরিবর্তে ইংরেজি শব্দ ব্যবহার করে শ্রদ্ধা জানানোয় তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুকে জামাল ভূঁইয়া ইংরেজিতে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের বিস্ময়কর চেতনা আমাদের মুক্তির সংগ্রামে ইন্ধন যুগিয়েছিল।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code