নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৬৮, এখনও নিখোঁজ ৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৬৮ জনের লাশ উদ্ধার করা হলো। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জন। ৬৮ লাশের মধ্যে নারী ৩০, পুরুষ ১৭ ও শিশু ২১ জন। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার কার্যক্রমের কন্ট্রোল রুমের প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের করা তালিকা অনুযায়ী এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code