বৈরুত বিস্ফোরণ: জাতীয় ঐক্যের ডাক হিজবুল্লাহর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লেবাননের সশস্ত্র ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জাতীয় দুর্যোগ মোকাবেলার জন্য দেশের রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের বিস্ফোরণের পর সংগঠনটির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়। মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের এই ধ্বংসলীলার মধ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবাননের সরকার। চারদিকে সারি সারি মরদেহ। দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতালে জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা ধ্বংসস্তূপে। আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠছে আকাশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code