সরকার গরিব মানুষের জন্য কাজ করছে: অর্থমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকার সবার জন্যই। কিন্তু গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা ও তাদের ভালো রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। দুঃসময় কেটে যাবে বলেও জানান অর্থমন্ত্রী। বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী বসবেন। এটা নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়লো, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলবো না। যারা এটার সঙ্গে সম্পৃক্ত প্রধানমন্ত্রী তাদের সবাইকে নিয়েই বসবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code