ব্রিটেনে ঠাসাঠাসি করে বসবাসের শীর্ষে বাংলাদেশিরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে বাসা-বাড়িতে ঠাসাঠাসি করে বসবাসে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশি কমিউনিটি। ব্রিটিশ শ্বেতাঙ্গদের তুলনায় বাংলাদেশিদের ঘরে ভীড়ড়ের মধ্যে বসবাসের হার ১২ গুণ বেশি। চলতি সপ্তাহে ব্রিটেনের ইংলিশ হাউজিং সার্ভের (এইচএস) প্রকাশিত জরিপের ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

Manual1 Ad Code

এই জরিপ তথ্যের বিষয়ে লন্ডনে বসবাসরত সাংবাদিক আব্দুল বাছিত চৌধুরী খোকন রবিবার বলেন, ঘরে মানুষ বেশি থাকার কারণে বাচ্চাদের লেখাপড়া নষ্ট হয়। এমন ঘটনাও ঘটে সন্তানরা ঘরের মধ্যে হোমওয়ার্ক করার জায়গা পায় না।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ব্রিটেনে অনেক বাংলাদেশি পরিবারে ৮ সন্তান নিয়ে দুই বেডরুমের বাসায় থাকছেন। এর চেয়ে দেশের জীবন অনেক ভালো। বাসায় বেশি মানুষ থাকায় বাচ্চারা রাতে ঘুমাতে পারে না। পরদিনে স্কুলে ক্লাসে মনোযোগী হতে পারে না। ঘরে থাকার সুযোগ না পেয়ে আমাদের সন্তানরা বাইরে যাচ্ছে, মাদকসহ নানা অপরাধে জড়াচ্ছে।

Manual8 Ad Code

প্রতিবেদনে ঠাসাঠাসি করে বসবাসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত ও সুলভ বাড়ি অপর্যাপ্ত, ৩ বা বেশি বেডরুমের পারিবারিক আকারের বাড়ির অভাব, সামাজিক আবাসন প্রকল্পের অনুপস্থিতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code