বাইডেনের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ন্যাটো জোট সম্প্রসারণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার এরদোয়ান জানান মাদ্রিদে ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে তার। এই বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং পশ্চিমা সামরিক জোটে দুই নরডিক দেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্কের বিরোধিতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওই বৈঠক। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এরদোয়ানের মানবাধিকার রেকর্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে দুই নেতার মধ্যে শীতল সম্পর্ক চলছে। এর আগে সবশেষ গত অক্টোবরে রোমে জি২০ গ্রুপের সম্মেলনের পার্শ্ববৈঠকে সংক্ষিপ্ত সময়ের জন্য মিলিত হয়েছিলেন এরদোয়ান ও বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code