আত্মহত্যা করেছেন তরুণ অভিনেত্রী লরেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বারিধারায় নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। তবে তার গলায় ফাঁস লাগানোর কারণ এখনো জানা যায়নি।

Manual4 Ad Code

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান।  ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তবে পরিচিতিটা পান এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমে।

Manual7 Ad Code

বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে হাজির হন তিনি।

এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’ এ। সবশেষ তাকে দেখা যায় সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code