ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ব্যর্থ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক ধর্মীয় নেতার জানাজায় বিপুল জনসমাগম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে করি।’

রোববার কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মন্ত্রী এ কথা বলেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

ধর্মীয় নেতাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘এ ধরনের জমায়েত পরিহার করুন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত খুবই ক্ষতিকর।’

তিনি বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত খুবই ক্ষতি হয়েছে। আশঙ্কা করি, অনেক লোক এখান থেকে হয়তবা আক্রান্ত হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয়নি। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

Manual1 Ad Code

বিভিন্ন জেলায় আক্রান্তদের বিশ্লেষণে জানা যায়, সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরাই মূলত সারাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এখনও তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে এই কাজ করছে।’ এক্ষেত্রে প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জনসমাগমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় হাজার হাজার মানুষ খেলাফত মজলিসের নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেন।

সেখানে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে গিয়ে মানুষ যোগ দেয়। মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে পৌঁছায়।কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ এই আয়োজন ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি।

 

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code