৫০ লাখ টাকার রহস্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও। যেটার যাবতীয় ঘটনা
আবর্তিত হয়েছে একটি পাবলিক বাসকে ঘিরে; নাম লায়লা পরিবহন। কিন্তু না, বাস
কেবল পাত্র; যেটার ভেতরে আদতে ঘটে চলছে রহস্যঘেরা অনেক ঘটনা। খুন, লালসা,
কাম, বন্ধুত্ব, প্রতারণাসহ বিভিন্ন বিষয় সেসব ঘটনার পরতে পরতে জায়গা করে
আছে।

Manual7 Ad Code

আর এমনই এক ধূম্রজাল বিছিয়ে দিয়েছেন সিয়াম-সাফা-মনোজরা। যাদের পেছনে মূল
কাণ্ডারি হিসেবে আছেন নির্মাতা ভিকি জাহেদ। এই রহস্যের নাম ‘টিকিট’। ভিকির
নির্মাণে নতুন ওয়েব সিরিজ। নির্মিত হয়েছে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প
অবলম্বনে।

এর খবর অবশ্য বেশ কিছু দিন আগেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সোমবার (২৯
জানুয়ারি) প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানেই চমকপ্রদ কায়দায় তুলে
ধরা হয়েছে সিরিজের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য। এতে দেখা যায়, এক বৃদ্ধকে খুন করে
লটারির টিকিট কেড়ে নেন সিয়াম-মনোজরা। এরপর তাতে ভাগ বসাতে চান সাফা। কিন্তু
রহস্য এত সরল নয়, কারণ ঘটনায় অনুপ্রবেশ ঘটে আরও কয়েকটি চরিত্রের। যার
ফলে গল্পের শেষ আসলে কোথায়, কীভাবে হয়েছে, তা রয়ে গেছে অনুমানের বাইরে।
ট্রেলারটি দেখে দর্শকরা অনেকেই প্রশংসা করছেন। কিছু সংলাপও মনে ধরেছে
দর্শকের। বিশেষ করে সিয়ামের মুখে ‘রাজারে যে মারে, রাজত্ব তো তার’ কথাটি অনেকেই
পছন্দ করছেন। এছাড়া সব শিল্পীর অভিনয়, নির্মাণশৈলী আর ব্যাকগ্রাউন্ড
মিউজিকের প্রশংসাও করছেন দর্শকরা।

এই সিরিজে একেবারে ব্যতিক্রম অবতারে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ। সেজন্যই
দীর্ঘদিন তিনি বিরতি নিয়েছিলেন। সিয়াম বলেছেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম
সালেক। এর জন্য দুটো বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই
আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা

Manual1 Ad Code

হচ্ছে, সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। তার কিছু আন্ডারটোনড
পারফরম্যান্স, কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে আসলে তার লুকস,
উপস্থিতি অনেকটা রিলেটেড। সালেকের জন্য আমাকে অনেকটা ওজনও বাড়াতে
হয়েছিল।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code