সবজির বাজার ঊর্ধ্বমুখী, এখনও দাম কমেনি আদার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহার পর সপ্তাহ গড়ালেও সবজির বাজার ঊর্ধ্বমুখী। তাছাড়া এখনও কমেনি আদার দাম, বিক্রি হচ্ছে ৩২০ থাকে ৩৬০ টাকা কেজিতে। ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, যা ঈদের আগে ছিল ১৮০ টাকা।

Manual4 Ad Code

আজ শনিবার মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার সরেজমিন জানা যায় এসব দর-দাম। বিক্রেতারা বলছেন, বর্ষাকাল হওয়ায় সবজির দাম বেড়েছে।

Manual5 Ad Code

আজকের বাজারে সব সবজিই বিক্রি হচ্ছে চড়া মূল্যে। লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, করল্লা ১০০-১২০ টাকা, উচ্ছে ১০০, পেঁপে ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ১২০-১৪০ টাকা, টমেটো ২৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৬০-৮০ টাকা, ধুন্দল ৮০-৯০ টাকা, সজনে ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি। লাউ ৭০-৮০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা পিস।
এছাড়া আজকের বাজারে ইলিশ মাছ ১৮০০-২২০০, রুই মাছ ৪০০-৪৫০, কাতল মাছ ৪০০-৫০০, কালিবাউশ মাছ ৪০০, চিংড়ি মাছ ১০০০, কাচকি মাছ ৫০০, টেংরা মাছ ৮০০, কৈ মাছ ২৫০, পাবদা মাছ ৫০০ টাকা, শিং মাছ ৬৫০, বেলে মাছ ৯০০-১০০০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৭০-১৭৮ টাকা, কক মুরগি ২৪০-২৫০, দেশি মুরগি ৬৪০, গরুর মাংস ৭৮০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code