সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব চাইলেন রাষ্ট্রদূত শাহাদৎ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দীর্ঘদিনের দাবির প্রতি নতুন করে একাত্মতা প্রকাশ করেছেন ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেন।

Manual2 Ad Code

আন্তঃদেশীয় কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলজিয়ামের রাজধানীতে গত বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

আয়েবা’র সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে মোহাম্মদ শাহাদৎ হোসেন বলেন, ‘১৬ কোটি মানুষের বাংলাদেশে ১ কোটি প্রবাসীর প্রতিনিধিত্ব থাকা আবশ্যক। ন্যয়সঙ্গত এমন দাবি বহুদিন ধরেই করে আসছে আয়েবা। এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত হিসেবে আমি আশা করব, জনসংখ্যার আনুপাতিক হারে আমাদের জাতীয় সংসদে যাতে প্রবাসীদের যোগ্য প্রতিনিধিদের স্থান দেওয়া হয়। ’

ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্টে তাদের নিজ নিজ প্রবাসীদের প্রতিনিধিত্ব রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের প্রবাসীদের জন্য সেই সুযোগটি করে দিতে পারলে, তা দেশের সমৃদ্ধির পথে নতুন মাইলফলক হবে।’

Manual5 Ad Code

আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাসেলসের কমিউনিটি নেতা শহিদুল হক শহিদ। আয়েবার দুই সহসভাপতি ফখরুল আকম সেলিম ও রানা তাসলিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাহারুল ইসলাম মিন্টু ও মাঈনুল ইসলাম নাসিম, স্থানীয় কমিউনিটি নেতা বিধান দেব, নিরঞ্জন রায়, হুমায়ুন মাকসুদ হিমু, ইসরাফিল হক, আক্তার উজ জামান ও দাউদ খান সোহেল।

Manual7 Ad Code

সভায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সদরদপ্তর হিসেবে ব্রাসেলসে আয়েবা’র সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code