পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর মধ্যে মধ্যে সাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আঞ্চলিক জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ২০১৫ সালের ওই চুক্তিটি নিয়ে ইইউ-এর এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। জোসেপ বোরেল বলেন, সমঝোতা কার্যকর করে তোলার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে। টুইটারে দেওয়া এক পোস্টে জোসেপ বোরেল বলেন, ‘আমি পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছি এবং মনে করি ইরানের সঙ্গে সমঝোতা রক্ষা করা জরুরি। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট কমিশনের সমন্বয়ক হিসেবে আমি আমার ভূমিকা পালন করে যাব।’ পরমাণু সমঝোতা স্বাক্ষরের পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভূমধ্যসাগরীয় সংলাপ ২০২০-এ দেওয়া ভার্চুয়াল বক্তৃতার পূর্ণাঙ্গ ভিডিও জোসেপ বোরেল তার টুইটার পোস্টে যুক্ত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code