দীর্ঘ ৬ ঘণ্টা পরে সচল হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
Manual6 Ad Code

দীর্ঘ সময় ধরে এ ধরনের বিভ্রান্তি বিরল। এর আগে ২০১৯ সালে সার্ভার জটিলতার কারণে ফেসবুক এবং এর অন্যান্য অ্যাপ বিশ্বজুড়ে ১৪ ঘণ্টারও বেশি সময় ব্যবহার করা যায়নি।

Manual8 Ad Code

ওই ঘটনার পরে সমস্যার জন্য টেক জায়ান্টটির পক্ষ থেকে কোনো কারণ বলা হয়নি। তবে অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ফেসবুকের ডিএনএস বা ডোমেন পদ্ধতির ত্রুটির জন্য এ ঘটনা ঘটতে পারে।

সোমবার রাত থেকেই সার্ভার ডাউন নিয়ে বিভিন্ন দেশের লাখো ব্যবহারকারী ডাউন ডিটেকটরডটকমে অভিযোগ করেছেন। ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। ডাউন ডিটেকটর জানায়, এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের সার্ভার ডাউনের ঘটনা এটি। বিশ্বজুড়ে এক কোটিরও বেশি ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেছেন।

Manual6 Ad Code

বাংলাদেশের একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান জানিয়েছে, বাংলাদেশে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন। মঙ্গলবার ভোররাত পৌনে চারটার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম; এর কিছু সময় পর সচল হয় হোয়াটসঅ্যাপ।

ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে। অন্যদিকে, বিশ্বব্যাপী ১২০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code