জগন্নাথপুরে জমকালো আয়োজনে ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫৪ minutes ago

Manual2 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘ঐক্যের বন্ধনে তারুণ্যের স্পন্দন, জয়ের পথে হবিবপুর বন্ধন’—এই উদ্দীপনাময় স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ ‘স্বপ্নচূড়া পার্টি সেন্টার’-এ বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জার্সি উন্মোচন সম্পন্ন হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের প্রাণবন্ত পরিচালনায় এবং আলহাজ্ব বজলু রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আহসান লাহিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন টিএইচ সুমন, আসাদ লাল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ও সাফি মোহাম্মদ, আব্দুল কাদির ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে হবিবপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া, শিশু মিয়া, আবুল হোসেন, দুলাল মিয়া, ইউসুফ ও জুমেন আহমদসহ জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে মাঠের খেলাধুলা অনন্য ভূমিকা পালন করে। বক্তারা হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের অতীত ঐতিহ্যের প্রশংসা করেন এবং ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জানা যায়, ক্লাবটির দৃষ্টিনন্দন এই নতুন জার্সির সৌজন্যে ছিলেন ‘মিফতা গোল্ড কাপ’-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মিফতাহ। পুরো আয়োজনের সার্বিক সমন্বয় ও নির্দেশনায় ছিলেন ক্লাবটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ।

অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্লাবের খেলোয়াড়দের হাতে নতুন মৌসুমের জার্সি তুলে দেন। জার্সি উন্মোচন পর্ব শেষে উপস্থিত সবাইকে নিয়ে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠান শেষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ জার্সি স্পনসর মিফতাহসহ দেশ ও প্রবাসে অবস্থানরত ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code