এবার ঢাকার জাদুঘর মিলনায়তনে অঞ্জন দত্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ঢাকায় বেশ কয়েকবার এসেছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। আবারো ঢাকার শ্রোতার লাইভ শুনবে তার গান।

Manual7 Ad Code

মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের সাত বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অঞ্জন দত্ত ঢাকায় আসবেন। এ উপলক্ষে ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অঞ্জন দত্ত শোনাবেন তার একাধিক জনপ্রিয় গান।

Manual4 Ad Code

 

এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ ও ২০২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছেন। সে কারণে এই জমকালোভাবেই এটি উদযাপন করা হচ্ছে।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, শেষবার অঞ্জন দত্ত প্রোডাকশনসের নাটক ‘সেলসম্যানের সংসার’ নিয়ে ঢাকায় এসেছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code