তাপস কথার নয় কাজের রাজনীতি করে: পরশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপস কথার রাজনীতি নয় বরং কাজের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান।

Manual8 Ad Code

সভায় শেখ ফজলে শামস পরশ বলেন, তাপস কখনো কথার রাজনীতি করে না, কাজের রাজনীতি করে। যারা ঢাকা-১০ আসনে বসবাস করেন-তারা সেটা জানেন। সিটি নির্বাচনেও সে যেসব পরিকল্পনা করেছেন, তার পুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে, এটা আমি জানি। কারণ সে কখনো নিয়মের বাইরে যাইনি, আগামীতেও যাবে না। তাপস নির্বাচিত হলে ঢাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে ।

Manual1 Ad Code

এদিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরাজয় অবধারিত জেনেই সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি অগ্রিম কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।

 

আমু বলেন, এটা শুধু মামুলি নির্বাচন নয়, রাজনৈতিক যুদ্ধ। যদিও আমরা লক্ষ্য করছি বিএনপি এরই মধ্যে পরাজয় বরণ করেছে। ভোটের আগে তারা বলে বেড়াচ্ছে কারচুপি ও ইভিএমের কথা । কারণ তারা জানে তারা নিশ্চিত পরাজয় বরণ করবে। তাই তাদের সেই পরাজয়কে জাস্টিফাই করার জন্য আগে থেকে অগ্রিম বলে বেড়াচ্ছে। তারপর আমরা শত্রুকে দুর্বল ভাববো না। ভাববো এটা তাদের চতুরতা হতে পারে। আমরা নির্বাচনকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক যুদ্ধ মনে করে সম্মুখ সমরে অবতীর্ণ হবো। যেভাবে তারা নিজেরা পরাজয় স্বীকার করে নিচ্ছে সেভাবে তাদের পরাজিত করতে হবে।

এ সময় ভোটারদের মন জয় করে তাপসের পক্ষে ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিতি ছিলেন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code