নিউইয়রকে সাবেক সাংসদ এম এম শাহীনের মিট দ্যা প্রেস

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদক : সিটির জ্যাকসন হাইটসের ব্রুশ ফিশার বিল্ডিং এর একটি মিলনায়তনে নিউইয়রক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও মৌলভীবাজার ২ সংসদীয় এলাকার সংসদ সদস্য প্রার্থী এম এম শাহীন নিউইয়র্কের সাংবাদিকদের নিয়ে মিট দ্যা প্রেস আয়োজন করেন গত ৩১ জুলাই ২০২৩ সোমবার । এতে নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যমকর্মীরা উপসথিত ছিলেন । উপসথিত সাংবাদিকদের উদ্দ্যেশ্যে শাহীন তার লেখা একটি লিখিত বকতব্য পাঠ করেন । তিনি আগামী নির্বাচনে মৌলভীবাজার ২ এলাকা থেকে প্রার্থী হতে চান । সেজন্য তিনি দেশে ও প্রবাসে তার দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালীন কার্যক্রম তুলে ধরেন । সেই সাথে পূর্বের মত তিনি নিজ এলাকার প্রবাসীসহ দেশের ও প্রবাসের সকল শ্রেণী পেশার জনসাধারণের সহযোগিতা কামনা করেন । মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপসথিত ছিলেন, ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশী আমেরিকান লায়নস ক্লাবের সভাপতি শাহ নেওয়াজ, কুলাউড়া প্রবাসী নেতা গিয়াস উদ্দিন, মিলেনিয়াম টিভির কর্ণধার বীর মুক্তিযোদধা ড. নুর মোহাম্মদ তফাদার, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আইবি টিভির কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক বরণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক জনমভুমি সম্পাদক রতন তালুকদার, ইউএসনিউজঅনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টিভি ও বাংলা পত্রিকার সালাউদ্দিন আহমেদ, নিউইয়রক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, ইত্তেফাক বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, সাপ্তাহিক সুসময় ও বাংলানিউজইউএসডটকম সম্পাদক মাহফুজ আদনান প্রমুখ । সবশেষে উপসথিত সুধীজন সবাইকে আপ্যায়িত করা হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code