নতুন গেম নির্মাণ করল রূপকথা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

দেশের মুক্তিযুদ্ধের গৌরবে যুক্ত হলো আরো একটি নতুন পালক। মুক্তিযুদ্ধের গেমসের তালিকায় আজ ১৬ ডিসেম্বর যুক্ত হয়েছে ফাস্ট পার্সন শ্যুটার গেম ‘দ্য ভিক্টোরি’। পাহাড়ি এলাকায় মুক্তিযুদ্ধের ঘটনার প্রেক্ষাপটে এই গেমটি নির্মাণ করেছে ১৩ বছরের বিস্ময় বালক ওয়াসিক ফারহান রূপকথা।

Manual4 Ad Code

বিজয়ের দিনের প্রথম প্রহরেই প্রকাশ হয়েছে গেমটি। সকাল থেকেই ‘রূপকথা স্টুডিও’ থেকে গেমটির আলফা সংস্করণ আপলোড করা যাচ্ছে। আপাতত উইন্ডোজের ও লিনাক্স প্লাটফর্মে এই গেমটি পিসি-তে খেলতে পারবে খেলোয়াড়েরা।

গেমটির লিংক: https://roopkotha-studio.itch.io/the-victory?fbclid=IwAR0ON1wJCdc9UK5WYpniXBenulZOTWmZ2sbU4z8OvyxfDYLFw6mvKAPZWpg

Manual6 Ad Code

গেমটি আরো সংস্কার শেষে বেটা সংস্করণে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রূপকথা। খুদে এই গেম নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেমটি ডেটিকেট করছি।

Manual3 Ad Code

রূপকথা জানান, দেশের প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে এ গেমটি তৈরি করেছি। এ জন্য আমি মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো এখনো সবার সামনে ততটা পরিচিত নয় সে বিষয় নিয়ে কাজ করছি। গেমে খাগড়াছড়ির যুদ্ধ ‘মিশন মহালছড়ি’ তুলে ধরেছি।

Manual3 Ad Code

এদিকে গত নভেম্বরে গুগল প্লে স্টোরে থার্ড পারসন শ্যুটার গেম রোবো টারিমেনটর অবমুক্ত করে রূপকথা। এছাড়াও এ বছরই গুগল প্লে স্টোরে রূপকথার নিজস্ব আরো তিনটি গেম আছে।

প্রসঙ্গত, কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শৈশব থেকে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে এসেছে ওয়াসিক ফারহান রূপকথা। ছয় বছর বয়স হওয়ার আগেই বিশ্বের সর্বকনিষ্ঠ প্রোগ্রামের খেতাব পায় রূপকথা। যাচাই-বাছাই করে তাকে ২০১২ সালে এই খেতাব দিয়েছিল রিপলি’স বিলিভ ইট আর নট। রূপকথার বয়স এখন ১৩।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code