মোনিকো টেকনোলজিস লিঃ বিজয়ীকে দিলো মোটরবাইক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ফাইন্ডার চাবুক কিনলে ঘোড়া ফ্রি’ শ্লোগানে ক্যাম্পেইন শুরু করেছিল দেশের শীর্ষস্থানীয় ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস। যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গত এক দশকের বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে মোনিকো টেকনোলজিস লিমিটেড- এর এই সার্ভিসটি।

উন্নত মানের ডিভাইস সরবরাহের পাশাপাশি বিক্রয় পরবর্তী সবধরণের সেবা প্রদান উন্নতমানের হওয়ায় দেশের সবচেয়ে জনপ্রিয় ভেহিকেল ট্র্যাকিং সার্ভিসে পরিণত হয়েছে ফাইন্ডার। সর্বস্তরের মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে সীমিত মূল্যে ডিভাইস বিক্রয় করা ছাড়াও বিভিন্ন ক্যাম্পেইন করে থাকে সার্ভিসটি।

এসব ক্যাম্পেইনে সার্ভিসকে পরিচিত করার পাশাপাশি আগ্রহী ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। যেখানে মাত্র ৬৪০০ টাকায় ছয় মাসের সার্ভিস চার্জসহ ফাইন্ডার ডিভাইস ক্রয় করার সুযোগ ছিলো।

আরও একটি বিশেষ আকর্ষণ ছিলো, যারা এই ক্যাম্পেইনটি থেকে ফাইন্ডারের সার্ভিসের আওতায় আসবেন তাদের মধ্য থেকে একজনকে একটি ব্র্যান্ড নিউ মোটরবাইক পুরষ্কার দেওয়া হবে। অভাবনীয় সাড়া পাওয়ার পর গত ৩১ ডিসেম্বর ২০১৯ লটারির কার্যক্রমটি সম্পন্ন হয়। যা ফাইন্ডারের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।

Manual3 Ad Code

 

লটারি থেকে বিজয়ী ক্রেতা হিসেবে নির্বাচিত হন উত্তরা নিবাসী মোহাম্মদ শাহ আলম।যার ধারাবাহিকতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নিকট একটি ব্র্যান্ড নিউ মোটরবাইক হস্তান্তর করে মনিকো টেকনোলজি লিমিটেডের কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code