একটানা হাঁটায় চীনা রোবটের বিশ্বরেকর্ড

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট টানা ১০৬ কিলোমিটারের বেশি হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। পুরো পথজুড়ে রোবটটি একবারও থামেনি। শাংহাইভিত্তিক কোম্পানি অ্যাজিবটের তৈরি রোবটটির নাম এ-২। ১০ নভেম্বর রাতে সুচৌ থেকে যাত্রা শুরু করে ১৩ নভেম্বর ভোরে শাংহাইয়ের দ্য বান্ড এলাকায় পৌঁছায় এটি। বৃহস্পতিবার গিনেস কর্তৃপক্ষ জানায়, রোবটটি মোট ১০৬ কিলোমিটার ২৮৬ মিটার পথ অতিক্রম করেছে। পুরো যাত্রায় এ-২ পরিচালিত হয়েছে অ্যাজিবটের উন্নত ‘হট-সোয়াপ’ ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে। রোবটটিতে রয়েছে ডুয়েল জিপিএস, লাইডার ও ইনফ্রারেড ডেপথ সেন্সর, যার সহায়তায় এটি ট্রাফিক সিগন্যাল, সরু পথ, ফুটপাতের ভিড়সহ নানা বাধা সফলভাবে অতিক্রম করেছে। দিন-রাত পরিবেশ
বোঝে স্থিতিশীলভাবে চলতে সক্ষম হয়েছে রোবটটি। শাংহাই পৌঁছে সাংবাদিকদের এ-২ মজা করে বলে, যাত্রা ছিল ‘যান্ত্রিক জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা’। কৃত্রিম বুদ্ধিমত্তার ছলে আরও জানায়, এবার হয়তো তার নতুন জুতার প্রয়োজন হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি ‘থিয়েন খুং আল্ট্রা’ রোবট ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথন শেষ করেছিল ২ ঘণ্টা ৪০ মিনিটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code