কুপিয়ানস্ক দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual7 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্ক দখল করেছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান। তবে ইউক্রেন জানিয়েছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণেই আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ সংবাদমাধ্যমে ক্রেমলিনের বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ‘ওয়েস্ট’ গ্রুপিংয়ের কমান্ড পোস্টে যান এবং সেখানে সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে গেরাসিমভ জানান, ওস্কিল নদীর বাম তীরে ইউক্রেনীয় ইউনিটগুলোকে ঘিরে ফেলে রুশ সেনারা কুপিয়ানস্ক মুক্ত করেছে। গেরাসিমভ আরও বলেন, ডনেস্ক অঞ্চলের লজিস্টিক হাব পোকরোভস্কের ৭০ শতাংশ এবং সীমান্তবর্তী ভভচানস্কের ৮০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে পোকরোভস্ক ঘিরে। সেখানে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তুলছে বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code