সাড়ে ৪ বছর পর মিশরে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা: প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

মিশরে বিগত সাড়ে চার বছরেরও বেশি সময়ব্যাপী চলা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মঙ্গলবার আল-জজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

 

 

Manual5 Ad Code

২০১৭ সালের এপ্রিলে দুইটি গির্জায় বোমা হামলা পর দেশটিতে জরুরি আইন জারি করা হয়। আইএসের ওই হামলায় অন্তত ৪০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়।

সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে সিসি দেশটির নাগরিকদের এবং তার অনুগতদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা এখন অনেক ভালো। এ কারণেই আমি সারা দেশ থেকে জরুরি অবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

সিসি ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মাদ মুরসিকে উৎখাত করেন। তারপর ২০১৪ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এ সময় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দির কথা অস্বীকার করেন।

দেশটিতে চার বছর ধরে অস্থিরতা বিরজা করছে। বিশেষ করে সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে হামলার ঘটনা বেশি ঘটছে। মাঝে মধ্যে অন্যান্য জায়গায়ও হামলার ঘটনা ঘটে।

অধিকার সংগঠনগুলো বলছে, সরকার জরুরি অবস্থা জারি করে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং ভিন্ন মতকে দমন করতে সক্ষম হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code