সিলেটে আল-ফয়েজ ফাউন্ডেশনের অনাড়ম্বর অনুষ্ঠানে ড.মাওলানা জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি, সিলেট : আল ফয়েজ ফাউন্ডেশন,সিলেট এর উদ্যোগে ড. মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।গত ৬ই মে শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি হোটল এর হল রুমে আল-ফয়েজ ফাউন্ডেন,সিলেট এর চেয়ারম্যান,নিউইয়র্ক প্রবাসী মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুস্তাফিজুর রহমান মাহদী। নাশীদ পরিবেশন করেন সংগীতশিল্পী আখলাকুল আম্বিয়া। স্বাগত বক্তব্য রাখেন আল-ফয়েজ ফাউন্ডেশনের সিনিয়র কো-চেয়ারম্যান হাফিজ সাজিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজ সিলেটের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ জিল্লুর রহমান, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, জামিয়া নয়াসড়ক মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা আতাউল হক জালালাবাদী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন, সিলেটের সভাপতি এডভোকেট হাসান আহমদ, আল ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা ফয়জুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, বাগজুর মাদ্রাসা কোম্পানীগঞ্জ এর পরিচালক মুফতি মুফিজুর রহমান, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট আজমল আলী,বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক এটিএম তালহা, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি জিয়াউর রহমান, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, মঈনুদ্দিন মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফখর উদ্দিন, ব্যবসায়ী মাষ্টার রুহুল আমীন, পূবালী ব্যাংকের অফিসার কবি নজমুল হক চৌধুরী, ঘাসিটুলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আখতারুজ্জামান, সহকারী শিক্ষক আলাউর রহমান, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক আবুল কালাম আজাদ, দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি আব্দুর রহমান দুদু, বিশিষ্ট ব্যবসায়ী, সাহাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সমবায় অফিসার শরীফুদ্দীন, সালুটিকর মাদানিয়া মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা সোহেল আহমদ, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, কবি লোকমান হাফিজ।

Manual6 Ad Code

উপস্থিত ছিলেন, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন,জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, সিলেট চেম্বার্স অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার তাজ উদ্দিন আহমেদ,আল আরাফা ইসলামী ব্যাংক এর অফিসার আহমাদ শামসুদ্দিন, একে নিউজ টুয়েন্টি ফর ডটকমের সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, ইসলামি ব্যাংক আম্বরখানা শাখার সিনিয়র অফিসার আব্দুল হাফিজ, রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, ব্যবসায়ী জালাল আহমদ, খাগাইল জামে মসজিদের ইমাম হাফিজ নুরুজ্জামান, শাহ জালাল জামেয়া পাঠানটুলার শিক্ষক আব্দুর রাজ্জাক, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম ও এডভোকেট বীরেন্দ্র চন্দ্র নাথ প্রমূখ।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া পাঠানটুলার সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন, ৬নং দক্ষিণ রণিখাই ইউপি সদস্য ও আল-ফয়েজ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা সদিকুর রহমান, নন্দিরগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা কুতুবউদ্দিন,তরুণ লেখক-অনুবাদক মাওলানা ইলিয়াস মশহুদ,বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল অসিথ চন্দ্র দাস, ব্যবসায়ী আবু তাহের সুমন, হাফিজ আফতাব উদ্দিন আরিফ,আল-আমিন, ওলিউর রহমান, নাছির উদ্দিন, আলিম উদ্দিন, ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ,আল-ফয়েজ ফাউন্ডেশনের সদস্য মুফতি কয়েস আহমদ, মাওলানা এখলাছুর রহমান, মুফতি নাজমুল ইসলাম, হাফিজ ফয়সল আহমদ, হাফিজ ওলিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ, সাংবাদিক কবির আহমদ, ইকরাম হুসাইন, ফখর উদ্দিন, পাপ্পু আহমদ, মারুফ আহমদ, শাহীন আলম, ফখর উদ্দিন ও সাংবাদিক নাঈম আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন, একে অপরের কল্যাণে কাজ করাই হলো মানবতা। আল-ফয়েজ ফাউন্ডেশন মানব সেবায় যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়া-লেখা যেন বন্ধ না হয় সে লক্ষে আমাদের কাজ করতে হবে। তিনি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দাবী জানান। আপনারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা সবাই ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে কাজ করব। তিনি সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জন ও গবেষণায় আরো বেশি মনোযোগী হতে হবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code