সাইফউদ্দিনের নজর টি-টোয়েন্টি বিশ্বকাপে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:মোহাম্মদ সাইফউদ্দিন বেশ কিছুদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন। ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে দারুণ পারফরম্যান্স করলেও ইনজুরি ও অফ ফর্মের কারণে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

Manual2 Ad Code

আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে সাইফউদ্দিন আক্ষেপ না করলেও তিনি জাতীয় দলে ফিরে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘পারফর্ম করলে অবশ্যই জাতীয় দলে খেলার সুযোগ আসবে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দলে ফেরার।’

আজ ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনের সময় কথাগুলো বলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

Manual1 Ad Code

সাইফউদ্দিন বিশ্বাস করেন, বাংলাদেশ দল ভালো পারফর্ম করবে। তিনি বলেন, ‘১৫ সদস্যের যে স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ, আমার মনে হয় তাদের সার্পোট করা উচিত। ওদের নিয়ে নেগেটিভ কিছু বলার সময় নয় এটা।’

Manual3 Ad Code

সাইফউদ্দিন বর্তমানে নিজেকে গুছিয়ে নিচ্ছেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর বাংলাদেশের ব্যস্ত শিডিউল আছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। শুধু সামনের দিকে তাকাতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code