জ্বালানি সংকটের কারণে এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল হতে পারে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৮ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে আগামী দুই মাসে নিউজিল্যান্ডের জাতীয় এয়ারলাইনের ১,১০০টি ফ্লাইট বাতিল করা হতে পারে। বিমান সংস্থাটির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ওয়েলিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায় জানিয়েছে।  এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানান, প্রায় পাঁচ শতাংশ ফ্লাইট বাতিল হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী প্রভাবিত হবেন।

বাতিল হওয়া ফ্লাইটের বেশির ভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও এতে অন্তর্ভুক্ত হবে। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লাইট এতে প্রভাবিত হবে না। কারণ, ইউরোপে বিকল্প রুটের জন্য চাহিদা বৃদ্ধি পেয়েছে।

Manual5 Ad Code

রবিশঙ্কর বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম এখন পর্যন্ত নজিরবিহীন ওঠানামা করছে। বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো তাদের ভাড়া ও ফ্লাইট সূচি সামঞ্জস্য করছে, যাতে এই অতিরিক্ত খরচ সামাল দেওয়া যায়।’ তিনি জানান, সাধারণত জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ৮৫ মার্কিন ডলার হয়। কিন্তু এখন দাম দ্বিগুণ। বাতিল করা ফ্লাইটের মাধ্যমে ভাড়া সাশ্রয়ী রাখা এবং জ্বালানির ব্যবহার দক্ষ রাখা সম্ভব হবে।

Manual7 Ad Code

মঙ্গলবার এয়ার নিউজিল্যান্ড সব রুটের টিকিটের দামও বৃদ্ধি করা হয়েছে। এ সপ্তাহে তেলের দাম ১০০ ডলারের বেশিতে পৌঁছেছে। এর পেছনে কারণ ইরানের হামলায় সমুদ্রপথ কার্যত বন্ধ হয়ে যাওয়া। এই হামলা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code