এবি পার্টির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ বুধবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় গুলশানে ইইউয়ের ঢাকা অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, তৈরি পোশাক রপ্তানি, শ্রম অধিকার, রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এবি পার্টি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব ও উইমেন উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার-ব্রাউন বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে এবি পার্টি নেতারা কিছুদিন আগে ইইউয়ের ছয়জন নির্বাচন বিশেষজ্ঞের পর্যবেক্ষক দলের ঢাকা সফর এবং তাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

Manual4 Ad Code

তারা বলেন, আসন্ন নির্বাচনে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন মোতায়েন করার সম্ভাব্যতা, পরামর্শ এবং উপযোগিতা মূল্যায়ন করে ইইউ পর্যবেক্ষক দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা হতাশাজনক। কার্যকর রাজনৈতিক দল সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দেওয়া এবং নির্বাচন কমিশনের নানা বিতর্কিত কার্যক্রমে তাদের গ্রহণযোগ্যতার সংকট তৈরি হয়েছে।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না। দুঃখজনকভাবে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে একটি জাতি হিসেবে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক ব্যর্থতা রয়েছে।

Manual7 Ad Code

রোহিঙ্গা ইস্যুতে তারা বলেন, একটি বৈধ সরকার না থাকলে রোহিঙ্গা সংকট শিগগিরই সমাধান করা যাবে না। নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও সরকার ডিজিটাল নিরাপত্তা আইনটিকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করে সংস্কার করতে পারেনি। বিষয়টি অনিবার্যভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।

Manual5 Ad Code

মঞ্জু বলেন, দলের পক্ষ থেকে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হ্রাস সম্পর্কে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরা হয়েছে। আমাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও অন্যান্য পণ্য আমদানির জন্য ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।

Manual2 Ad Code

তিনি বলেন, শ্রম অধিকারের ক্ষেত্রে দলীয় দৃঢ় প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, যৌন হয়রানি বন্ধসহ ভালো কাজের পরিবেশের জন্য শিল্প ও ক্রেতাদের গাইড লাইন অনুসরণ করার বিষয়ে ইইউয়ের সাথে কার্যকর মতৈক্যে পৌঁছার আভাস দেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ এবং সব ধরনের দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এই অঞ্চল। একটি সবুজায়িত বিশ্বের জন্য এই সংগ্রামে সহায়তার জন্য এবং বাংলাদেশকে তার পরবর্তী ধাপে অগ্রসর হতে সহায়তা করার জন্য দেশবাসী ইইউয়ের প্রতি কৃতজ্ঞ।

রাষ্ট্রদূত হোয়াইটলি এবি পার্টির অধিকারভিত্তিক নতুন প্রজন্মের রাজনীতির ধারণা ও কর্মসূচিগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রশংসা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code