ব্লিঙ্কেনের হুঁশিয়ারি: রাশিয়াকে অস্ত্র সরবরাহের দ্বারপ্রান্তে থাকতে পারে চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে চলমান যুদ্ধে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের দ্বারপ্রান্তে থাকতে পারে। এর ফলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়িকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই মন্ত্রীর বৈঠকে এই সতর্কতার জানিয়েছেন ব্লিনকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রাশিয়াকে সহযোগিতা দেওয়া থামানোর জন্য।

Manual5 Ad Code

চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েই চলেছে। মস্কোর কাছ থেকে তেল কিনছে বেইজিং। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি ৭ দেশগুলোর বেঁধে দেওয়া সর্বোচ্চ মূল্যের চেয়ে কম দামে।

Manual8 Ad Code

মার্কিন সংবাদমাধ্যমকে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে রাশিয়াকে বন্দুক ও অস্ত্রসহ সম্ভাব্য সহযোগিতা প্রদানের বিষয়টি বিবেচনা করছে চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code