গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্তরাষ্ট্রে ইউক্রেনের ফার্স্ট লেডি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। এই সফরে মার্কিন কংগ্রেসেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। মাত্র চার মাস আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে কংগ্রেসে ভাষণ দেন তার স্বামী ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময়ে তিনি আরও বেশি সামরিক সরঞ্জাম সহায়তার জন্য চাপ দেন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। হোয়াইট হাউজ জানিয়েছে, মঙ্গলবার তিনি মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার তিনি ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সামনে বক্তব্য রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code