আমেরিকায় সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের পিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

আমেরিকা অফিস: বিবাহিত সুন্দরীদের নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়েস্টগেট লাস ভেগাস হলে বসেছে সুন্দরীদের মেলা। ‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’ প্রতিযোগিতায় পৃথিবীর ৬০টি দেশের ৬০ জন বিবাহিত সুন্দরী অংশ নিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

Manual3 Ad Code

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব নামের একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিলেন প্রতিযোগিতাটিতে। শনিবার (১০ ডিসেম্বর) এর আয়োজন শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের আগে প্রস্তুতি হিসেবে প্রতিযোগীদের মহড়া, সাক্ষাৎকার, ফটোসেশনসহ নানা কাজ চলছে। চূড়ান্ত পর্বের অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর।

Manual2 Ad Code

‘মিসেস ওয়ার্ল্ড–২০২২’-এ অংশ নিতে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে লাস ভেগাসে পৌঁছেছেন পিয়া বিপাশা। সেখান থেকে হোয়াটসঅ্যাপে পিয়া বলেন, ‘১০ ডিসেম্বর থেকে ভেন্যুর হোটেলে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন ধরনের গ্রুমিং শুরু হয়েছে। গ্রুমিংয়ে অংশ নিচ্ছি। অনেক দেশের প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদের সম্পর্কে, তাদের দেশ, সংস্কৃতিসহ নানা বিষয় জানতে পারছি। একটা বড় উৎসবের সময় যেন পার করছি। ভালোই লাগছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code