ন্যাটোতে ফিনল্যান্ড, পাল্টা পদক্ষেপের হুমকি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। মঙ্গলবার দেশটির পতাকা উড়েছে ন্যাটোর সদর দফতরে। ইউক্রেনে রুশ আক্রমণের ঘটনায় নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে জোটে যোগ দিলো ফিনল্যান্ড। রাশিয়া এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে জোটটির সীমান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। এতে করে ন্যাটোর পূর্বাঞ্চল আরও শক্তিশালী হবে।

Manual7 Ad Code

ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো সরকারি নথি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জোটে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code