শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তহবিলে নগদ পঞ্চাশ হাজার টাকা দিলেন হাসপাতাল পরিবারের দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নুর শ্বশুর হাসপাতাল পরিবারের দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থানকালে হাসপাতাল পরিদর্শনে আসেন।

Manual3 Ad Code

এসময় হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম, আব্দুস সহীদ, আমিনুল হক খোকন, হাজী ইউসুফ আলী, আবুল লেইছ প্রমুখরা অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

হাসপাতালে পৌঁছে তিনি উপস্থিত সবার সাথে কুশলাদি বিনিময় করে হাসপাতালের চলমান আউটডোর কার্যক্রম ও প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। পরে শমশেরনগর হাসপাতালের নির্মাণাধীন আলেয়া জামান মসজিদ ও দোতলার কাজ পরিদর্শন করেন। তিনি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

Manual2 Ad Code

ডেস্ক: এস

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code