তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

Manual2 Ad Code

এর আগে একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ।

উল্লেখ্য, বিএনপির অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। পঞ্চম দফায় দলটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code