মাত্র দুইদিনে সহস্রাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
MEDITERRANEAN SEA, LIBYA - JUNE 15 : Spanish SAR plane patrols as refugees wait to get on onboard the rescue vessel Golfo Azzurro by members of the Spanish NGO Proactiva Open Arms, after being rescued from a wooden boat sailing out of control in the Mediterranean Sea near Libya on Thursday, June 15, 2017. A Spanish aid organization Thursday rescued 420 migrants who were attempting the perilous crossing of the Mediterranean Sea to Europe in packed boats from Libya. (Photo by Marcus Drinkwater/Anadolu Agency/Getty Images)

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

মাত্র দুইদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে এক হাজার ১১৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কিংবা বাধা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (১০ অক্টোবর) এ খবর জানায়।

চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর চ্যানেল পাড়ি দেয়ার কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বাড়ছে।

 

Migrants Crossing the English Channel to the U.K. Increased Sixfold in 2019  - The New York Times

 

Manual5 Ad Code

ব্রিটিশ কর্তৃপক্ষ শনিবার বলেছে, শুক্রবার ১৭ বার অভিযান চালিয়ে ৪৯১ জন এবং পরে আরো ২৩ বার অভিযান চালিয়ে ৬২৪ জনকে উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে এই দুই দিনে ফ্রান্স ৪১৪ জন অভিবাসন প্রত্যাশীর ব্রিটেন যাওয়া ঠেকিয়ে দিয়েছে।

ফ্রান্স রবিবার বলেছে, তারা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগী হওয়া আরো ৩৪২ জনকে উদ্ধার করেছে। এ প্রেক্ষাপটে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী গেরাল্ড ডারমানিন শনিবার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে অভিবাসন চুক্তির আহ্বান জানিয়েছেন।

ব্রিটেনের অভ্যন্তরীণ বার্তা সংস্থা পিএ বলছে, চলতি বছরের শুরু থেকে ছোট্ট নৌকায় করে ১৭ হাজারেরও বেশি লোক চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছে। এ সংখ্যা ২০২০ সালের মোট সংখ্যার দ্বিগুণ।

Manual8 Ad Code

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ে দেখভালকারী দলের প্রধান ডান ও’মাহোনি বিপদজনকভাবে চ্যানেল পাড়ি দেয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে বলেছেন, সরকার তা প্রতিহত করতে বদ্ধপরিকর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code