বিছানায় ঘুমানোর ইসলামের বিধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: এক নারী আরেক নারীর সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে কি? তেমনি দুইজন পুরুষ একসঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে কি? ,এ সম্পর্কে হাদিসের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। কী সেই দিকনির্দেশনা?

হ্যাঁ, শর্ত সাপেক্ষে এক নারী আরেক নারীর সঙ্গে এবং এক পুরুষ আরেক পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে; যদি উভয়ের সতর ঢাকা থাকে আর ফিতনা তথা কুকর্মের আশঙ্কা না থাকে।

Manual4 Ad Code

যদি উভয়ের সতর ঢাকা থাকে এবং একজনের সতর আরেক জনের শরীরের সঙ্গে লেগে যাওয়ার ভয় না থাকে, সর্বোপরি যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে দুই নারী বা দুই পুরুষ আলাদা আলাদাভাবে একই বিছানায় ঘুমাতে পারবে। এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট দিকনির্দেশনা এসেছে এভাবে-

Manual8 Ad Code

হজরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোনো পুরুষ অপর পুরুষের সঙ্গে এক কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না এবং কোনো নারী অপর নারীর সঙ্গে একই কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না।’ (মুসলিম ৩৩৮)

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code