জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উন্নত কর্ম পরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানিজুড়ে
ধর্মঘট পালন করছেন পরিবহন কর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) দেশজুড়ে পরিবহন
খাতের ৯০ হাজার কর্মীরা ধর্মঘটে গেছেন। বাস ও ট্রাম চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে
পড়েছেন লাখো যাত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

বাভারিয়া ছাড়া দেশটির সব রাজ্যে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংঘ
ভার্দি। সাম্প্রতিক সপ্তাহে করা সিরিজ ধর্মঘটের মধ্যে সর্বশেষ ঘটনা এটি। এতে
করে দেশটির পরিবহন খাত প্রায় অচল হয়ে পড়েছে।

Manual6 Ad Code

একটি বিবৃতিতে বলা হয়েছে, ভার্দির মূল দাবি উন্নত কর্মপরিবেশ এবং কর্ম ঘণ্টা
কমানোসহ বেতনভুক্ত ছুটির সংখ্যা বাড়ানো।

Manual5 Ad Code

সোমবার এক বিবৃতিতে ভার্দির ডেপুটি চেয়ারম্যান ক্রিস্টি বেহেল বলেছেন, পরিবহন
খাতে আমাদের নাটকীয়ভাবে শ্রমিকের ঘাটতি রয়েছে এবং অভাবনীয় চাপের মধ্যে
পড়েছেন কর্মীরা। পর্যাপ্ত কর্মী না থাকায় সব কাউন্টারেই প্রতিদিন বাস ও ট্রেন
পরিষেবা বাতিল করা হচ্ছে।

এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আরও উন্নত কর্ম পরিবেশ এবং পরিবহণ খাতের
ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code