ইউক্রেন নিয়ে ফ্রান্স ও ইইউকে কী বার্তা দিলো চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করার জন্য চীনকে অনুরোধ জানাতে বেইজিং সফরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান উরসুল ভন ডের লিয়েন। বৃহস্পতিবার উভয়েই সাক্ষাৎ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। বৈঠক শেষে ইইউ প্রধান বলেছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে আগ্রহী চীনের প্রেসিডেন্ট। এর আগে রাশিয়ার সঙ্গে কথা বলতে শি জিনপিংকে অনুরোধ করেন ম্যাক্রোঁ।

Manual2 Ad Code

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেনে ইইউ প্রধান ও ফরাসি প্রেসিডেন্ট। তাদের এই বৈঠকের প্রতি নজর ছিল বিশ্বের। ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনের সংকট অবসান এবং বৈশ্বিক শক্তিকে বিভক্ত করে দেওয়ার মতো সর্পিল উত্তেজনা নিরসনে সহযোগিতার জন্য পশ্চিমাদের উচিত চীনের কাজ করা।

রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের অবসানে শি জিনপিং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছেন। তবে পশ্চিমারা তাকে রুশ সমর্থক হিসেবে বিবেচনা করে আসছে। ম্যাক্রোঁর মন্তব্যের জবাবে তিনি বলেছেন, তিনি আশা করেন মস্কো ও কিয়েভ যতদ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করবে।

Manual2 Ad Code

ইইউ প্রধান বলেছেন, জেলেনস্কির সঙ্গে কথা বলতে চীনা প্রেসিডেন্টের আগ্রহ প্রকাশের কথা পুনরায় শুনতে পাওয়া ইতিবাচক। শি বলেছেন, উপযুক্ত পরিস্থিতি ও সময়ে এই আলোচনা হতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code