সাকিবের চোখ বিশ্বকাপে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে অনেক কিছুই চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কোনও কিছুতেই সাফল্য পায়নি বাংলাদেশ। এশিয়া কাপের আগে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দারুণ কিছুর প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব আজ (শনিবার) জানালেন, দুই-একদিনে পরিবর্তন সম্ভব নয়; কেউ এমন ভেবে থাকলে সে বোকার রাজ্যে বসবাস করছে। আজ বিকালে এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আমার কাছে কোনও লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে ভালো করা। তার প্রস্তুতি হিসেবে এগুলো (এশিয়া কাপ ও ট্রাইনেশন সিরিজ)। আমি যদি মনে করি যে একদিন-দুই দিনে সবকিছু বদলে দিতে পারবো কিংবা অন্য কেউ এসে বদলে দেবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code