জাতীয় নির্বাচনে আমরা অংশ নেবো কিনা ভাবতে হবে: চুন্নু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলছেন, জাতীয় পার্টি কাউকে লিখিত দিয়ে রাজনীতি করে না। আমরা কারও এজেন্ট নই, কারও পক্ষ করা আমাদের রাজনীতি নয়। আমরা আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার তিনশ’ আসনেই নির্বাচন করার সাহস রাখি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। সব ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন এমন পরিবেশ তৈরি করতে হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেজর (অব.) সিকদার মো. আনিসুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। অবস্থান কর্মসূচি নয়, মারামারি নয়, ভোটের মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদ করতে হবে। সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ মোটেই ভালো ছিল না। সিটি নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুন্দর করতে হবে। যদি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও এই অবস্থাই চলে তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনে আমরা অংশ নেবো কিনা তা নিয়ে ভাবতে হবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code