ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানাপড়েন নেই: কাদের

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের কারণে দুই দেশের সম্পর্কে
কোনও প্রভাব না পড়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনও ধরনের টানাপড়েন নেই।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে
এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

নির্বাচন বানচালে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির সঙ্গে কোনও কথা বলছেন
কিনা, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কথা যখন হয়, কথা প্রসঙ্গে অনেক কথায়
হয়। স্পেসিফিক কোনও বিষয় নিয়ে আমরা কোনও চাপের মধ্যে নেই। কোনও ব্যাপারে
আমরা কোনও চাপের মুখে নেই। আমরা চাপ অনুভব করছি না। অহেতুক একটা বিষয়
নিয়ে মাতামাতি করার দরকারটা কী?

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বিএনপি কোনও ষড়যন্ত্র করছে কিনা,
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন কথায় কথায় শুধু ষড়যন্ত্র বললে কি দায়িত্ব
শেষ হবে? ষড়যন্ত্র বিষয়টা আছে, থাকবে। ষড়যন্ত্রের ঘাড়ে সবকিছু চাপিয়ে দিয়ে
নিষ্কর্ম থাকার কোনও কারণ নেই। রাজনীতি যেখানে আছে, ষড়যন্ত্র সেখানে থাকবে।
বিশ্বরাজনীতি হোক, দেশের রাজনীতি হোক। এখন এর মধ্য দিয়েই আমাদের চলতে হবে।
আমার কথা হচ্ছে, আমরা তো ষড়যন্ত্রের রাজনীতি করছি না। আমরা পজিটিভ রাজনীতি
করছি। ইতিবাচক ধারায় আছি। যারা ষড়যন্ত্র করে, তারা নেতিবাচক ধারায়। পজিটিভ
রাজনীতিই বিজয়ী হবে শেষ পর্যন্ত।

Manual8 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে কিনা জানতে চাইলে তিনি
বলেন, আরও ভালো হবে না কেন? সারা দুনিয়ার সবাই কিন্তু নিজেদের নিয়ে ব্যস্ত
আছে। যুক্তরাষ্ট্রও চ্যালেঞ্জের মুখে আছে। মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলকে সামলাতে

Manual1 Ad Code

ব্যর্থ হচ্ছে। একদিকে বৃষ্টি, ঠান্ডা, শৈত্যপ্রবাহ, অপরদিকে রক্ত। বৃষ্টির পানির
সঙ্গে লাল রক্তপানি আর দেখা যায় না। যুক্তরাষ্ট্রের দুষ্ট ছেলে ইসরায়েল তাদের
কথা শুনছে না। বাইডেন বলছেন একটা, নেতানিয়াহু বলছেন আরেকটা। শেষ পর্যন্ত যুদ্ধ
করার অঙ্গীকার করেছে হামাসকে ধ্বংস করার জন্য।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code